শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, এতিম ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে মাঝে ১৮০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার আড়পাড়া মাধ্যমিক বালিক বিদ্যালয় প্রাঙ্গন সহ উপজেলার বিভিন্ন গ্রামে গরীব, অসহায়,দুস্ত ও ভূমিহীন মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর উদ্যোগে উপজেলার আড়পাড়া,বুনাগাতী,গঙ্গারামপুর,শতখালী,ধনেশ্বরতী,
তালখড়ি সহ উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন সহকারি কমিশনা (ভূমি) এম সাব্বির হাসান ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া৷ এসময় উপস্থিত ছিলেন,শালিখা প্রেসক্লাব এর সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ ৷
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান বলেন, আমাদের এ কম্বল বিতরণ কার্যক্রম যা পুরো শীতকাল জুড়ে অব্যহত থাকবে৷ তিনি আরো বলেন, উপজেলায় যত হতদরিদ্র,দুস্ত ও এতিম আছে তাদের একটি তালিকা করে কম্বল বিতরণ করা হচ্ছে৷
