সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার দুই আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিসের প্রার্থী মোঃ ফয়জুল ইসলাম, গণফোরামের প্রার্থী মোঃ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।
অন্যদিকে, মাগুরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন— বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।
উল্লেখ্য, মাগুরা-১ আসনে মোট ১১ জন এবং মাগুরা-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর