সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মামলাবাঁজ ছমির শেখের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামের ছমির শেখ। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে। পেশায় সিএনজি ড্রাইভার হলেও এলাকার সকলেই তাকে মামলাবাঁজ হিসেবেই এক নামে চিনে। কারণে অকারণে গ্রামের যার তার বিরুদ্ধে মামলা করে বসে তিনি। তার করা মামলা থেকে রেহাই পায়নি নিজের বাবা এবং আপন বড় ভাই। তার এ যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী৷

প্রতিবেশী আলাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও মামলার ভয় দেখানোর অভিযোগের সূত্র ধরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ছমির শেখকে এলাকার সবাই মামলাবাজ হিসেবেই চিনেন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং ভোগান্তিতে ফেলানোয় তার কাজ। প্রতিবেশী আলাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে ভিডিও করা এবং মামলার ভয় দেখিয়ে আসছে মামলাবাঁজ ছমির শেখ। তিনি তার বাবা আব্দুস সামাদ শেখ, আপন বড় ভাই কেছমত শেখ এছাড়া ছোট উদাস গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডল, সোহেল মণ্ডল, আকমল মণ্ডল, চাঁদ আলী, হাসানসহ অন্তত ১০ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তার এ যন্ত্রনা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ ব্যাপারে ছমির শেখের বড় ভাই কেসমত শেখ বলেন, আইন বলে তো একটা জিনিস আছে। সে যদি আইন ছাড়া বে আইনি করে তার আমরা কি করবো? আইনের লোকই বুঝবে কি করবে? তার উপরে আমরা কেউ যাতি পারিনে।

এ ব্যাপারে আলাউদ্দিন বলেন, ২০১০ সালে গ্রাম বাংলা গাড়ি কেনার জন্য ছমির আমার কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেই। ৬ মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে চাই। সময় পার হয়ে গেলে আমি টাকা চাই। টাকা চাইতে গেলে আমাকে হুমকি দেয়, মারতে আসে৷ তখন আমি টাকা আদায়ের জন্য থানায় ওর বিরুদ্ধে অভিযোগ করি। আমার বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি না কি ২০১৩ সালে সরকারি ঘর দেওয়ার কথা বলে ১ লাখ টাকা নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন৷

এ ব্যাপারে ছমির শেখ বলেন, আমার বাপ একজন ভালো মানুষ। ৫ ওয়াক্ত নামাজ-কালাম পড়ে। আমি কেন আমার বাপের নামে মামলা করবো? ভাইয়ের সাথে আর গফুর মেম্বরের ভাইয়ের সাথে জমি নিয়ে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমি কারো নামে মামলা দেয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর