মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর
চৌগাছায় এক ইউপি সদস্যের বিরদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। রোববার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ঝাউতলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলী কদরের ছেলে জহুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ইউপি সদস্য আলী কদর বিশ্বাস আমার পিতা, তার বিরদ্ধে একাধিক অনলাইন পত্রিকায় সম্পূর্ণ মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি মহল আমার পিতা ও পরিবারের সম্মানক্ষুন্ন করতেই এহেন মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন দাবি করে তিনি বলেন, গত ১২ ডিসেম্বর দুপুরে গ্রামের পশ্চিমপাড়ার মাঠে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্রে করে ইউপি সদস্য আলী কদর বিশ্বাস ও আব্দুস সালাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষেরই লোকজন এসময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। উভয় পক্ষই থানায় অভিযোগ করেন। কিছু সাংবাদিক শুধুমাত্র প্রতিপক্ষের লোকজনের কাছে শুনে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন যে, ইউপি সদস্য আলী কদরের নিকট অবৈধ পিস্তল আছে। আমরা নিরীহ প্রকৃতির মানুষ এ অঞ্চলের সকলেই আমাদের চেনে ও জানে। আমরা পিস্তল তো দুরের কথা তার ছায়াও কোন দিন দেখেনি, অথচ লেখা হলো পিস্তল আছে। কোন যাচাই বাছাই ছাড়াই একজন অভিযোগ করলো আর তা পেপারে ছাপা হলো এটি দুঃখজনক। এটি শুধুমাত্র আমাদেরকে নাজেহাল ও সমাজে হেয় প্রতিপন্ন করতেই এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই মিথ্যা সংবাদ দ্রুত প্রত্যাহর এবং তদন্তপূর্বক ঘটনার সত্যতা নিয়ে পুনরায় সংবাদ প্রকাশের জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এ সময় ভুক্তভোগীর স্বজন ও প্রতিবেশি সামসুর রহমান, জুলফিকার আলী, জামাত আলী, জসিম উদ্দিন,আক্তারুজ্জামান বলু, বাবর আলী, রোমেনা বেগম, সালমা বেগম, সাগরিকা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।