সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর

চৌগাছা প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর সদরের থানাপাড়া মহল্লায় অবস্থিত বিদ্যালয় অঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিভা এডাস স্কুলের পরিচালক মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা করেন তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম আহবায়ক টিপু সুলতান ও ইমাম হোসেন সাগর, অভিভাবক শরিফুল ইসলাম, কবির উদ্দিন বাবলু, আসমা খাতুন, শিক্ষক আবুল কাশেম রাজিব, সালমা খাতুন, শিক্ষার্থী জারিন মার্জিয়া প্রমুখ।

আলোচনা শেষে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলফলা সীট, ম্যাডেল ও কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ এবং নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর