মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ৫’শ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব দিয়ে কৃষকের মৃত্যু!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে ৫’শত টাকায় বাজি ধরে খালে ১’ শত ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া বাজারে এ ঘটনা ঘটে। বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ী এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে একবস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে বাবুল মোল্লার শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫’শত টাকার বিনিময়ে খালে নেমে ১’শত ডুব দেয়ার বাজি ধরে খালি গায়ে খালে নেমে একটানা ১’শত ১২ ডুব দেয়। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক। ১’শত বার ডুব দেয়া শেষ হলে তিনি খালের পাড়ে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পরে। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এ সময় স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেয়ার পরেও তার অবস্থান অবনতি হতে থাকে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিস্তারিত ভিডিও লিংকে দেখুন…..

https://www.facebook.com/share/v/1DTVYQASv2/

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর