শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, এতিম ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নেই গরীব, অসহায়,দুস্ত ও ভূমিহীন মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া উপজেলার আড়পাড়া,বুনাগাতী,গঙ্গারামপুর,শতখালী,ধনেশ্বরতী,
তালখড়ি ও শালিখা সহ উপজেলার বিভিন্ন এলাকার শত শত এতিম ও অসহায়দের দারগোড়ায় হাজির হয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন৷
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ স্যার এর নির্দেশনায় আমাদের এ কার্যক্রম যা পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে পাশাপাশি তিনি আরো বলেন, উপজেলায় যত গরীব, অসহায় ও হতদরিদ্র,দুস্ত ও এতিম আছে তাদের একটি তালিকা করে আমাদের এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে৷ যাতে করে উপজেলার কোন অসহায় মানুষ শীতে কষ্ট না পায়।



