মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর-
যশোরের চৌগাছা উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সহ সভাপতি পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মু. আহসানুল করিম রুমি, সমাজসেবা কর্মকর্তা মেজবা উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, বিজিবি সুবেদার মহাসিন হোসেন, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, নুরুল কদর, মমিনুর রহমান প্রমুখ।
গভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা সার্বিক আইন শৃংখলা বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।