সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, জেলা শাখা মাগুরার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ও সদস্য সচিব, জেলা বিএনপি মাগুরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সভাপতি, মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সবুজ আলী, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আক্কাস আলী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং পল্লী চিকিৎসক নূরে আলম দিপু, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, খুলনা বিভাগ। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক আবু বক্কার মোল্যা (টোকন), সাধারণ সম্পাদক, মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতি।

সম্মেলনে বক্তারা পল্লী চিকিৎসকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ মাগুরা জেলার প্রায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।

সম্মেলনে আংশিক নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সদস্যরা হলেন—
প্রধান উপদেষ্টা: ডা. আব্দুর রাজ্জাক
উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান
সভাপতি: ডা. বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা (টোকন)
সিনিয়র সহ-সভাপতি: ডা. পিনাক কান্তি বিশ্বাস,সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা মো. তিলাম হোসেন, মো. বাদশা মিয়া
সাধারণ সম্পাদক: গৌতম শেখর বিশ্বাস
সহ-সাধারণ সম্পাদক: মো. ইমরান হোসাইন, ওয়াহিদ মুরাদ,সাংগঠনিক সম্পাদক: মো. সালাউদ্দিন মোল্যা (সজল)
অর্থ সম্পাদক: মো. আনিসুর রহমান
এছাড়া জেলা কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে নাম পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর