মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা:

মাগুরায় নবাগত জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সাথে জেলা প্রেসক্লাবের সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় অংশ নেন জেলার প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তন পরবর্তী  পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরার উন্নয়নে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান,  আবু বাসার আখন্দ, রূপক আইচ, শেখ ইলিয়াস মিথুন, কাজী আশিক রহমান,  আশরাফুজ্জামান জামান সাগরসহ জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা।

জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম সাংবাদিদের আলোচনা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন কর্মসংস্থান, ব্যবসা বানিজ্যের উন্নয়ন,  পানি নিষ্কাশন, যানজট নিরসনসহ মাগুরার উন্নয়নের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এসময় তিনি তার আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংবাদকর্মীসহ জেলার সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসসহ জেলায় কর্মরত প্রায় ৬০জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর