মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর–
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে যশোরের চৌগাছায় গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমকি বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদাক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদলের উপজেলা শাখার আহবায়ক আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা পেশার মানুষ জানাজায় অংশ গ্রহন করেন।
