মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর–
যশোরের চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শুক্রবার সকালে পৌরসভায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী প্রকৌশলী এসএম রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী কাজী তামিম হাসান, বাজার পরিদর্শক মুকুরুল ইসলাম মিন্টু, হিসাব রক্ষক নজরুল ইসলাম, প্রধান সহকারী আক্তারুজ্জামন, করনির্ধারক শাহিনুর রহমান শাহিন, কার্যসহকারী মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে দীর্ঘ এক বছরের বেশি সময়ে পৌরসভায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকরা এবং পৌরসভার সার্বিক বিষয়ে অভূতপূর্ব সাফল্য বয়ে আনায় পৌর কর্মকর্তা কর্মচারী বিদায়ী প্রশাসককে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাকে ফুলের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সহকারী কমিশনার হিসেবে বদলি হয়েছেন।