মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জ সারকারখানায় ‘বন্ধুকে’ হত্যার দায়ে একজনকে আদালত কর্তৃক ১০ বছরের কারাদণ্ড প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কর্মচারি বোরহান উদ্দিন বাহার হত্যা মামলায় তার ‘বন্ধু’ দেলোয়ার হোসেনকে (৪৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত বুধবার(০২ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা দেন।

হত্যার শিখার বোরহান উদ্দিন বাহারের বাড়ি ছিল চাঁদপুরেরর কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি সার কারখানায় পিয়ন পদে চাকরির পাশাপাশি চাঁদপুরের উপজেলার কাদলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুবারের ইউপি সদস্য ছিলেন। সাজা হওয়া ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) দেলোয়ার হোসেন ঢাকার হাজারীবাগের বাসিন্দা। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালের ১ জানুয়ারি আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানির কোয়ার্টার থেকে বোরহান উদ্দিন বাহারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা নিহতের ছেলে আব্দুল্লাহ ফারুক অজ্ঞাত আসামি করে মামলা করেন। পরে পুলিশি তদন্তে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেলোয়ার জানায়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর বোরহান উদ্দিন বাহারের কাছে বেড়াতে আসেন তিনি। পরদিন রাতে খাওয়া দাওয়া শেষে বোরহান উদ্দিন বাহার ব্যাংকের চেকের কাজ করছিল। ৩০ ডিসেম্বর ভোরে দেলোয়ার কাজ বন্ধ করতে বোরহানকে বললে তিনি খারাপ ব্যবহার করেন। উত্তেজিত হয়ে বোরহানকে ধাক্কা দিলে তিনি খাটের সঙ্গে লেগে আঘাত পান। এক পর্যায়ে আসামি দেলোয়ার সজোরে ধাক্কা দিলে দেওয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় বোরহান।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জানুয়ারি আশুগঞ্জের এএফসিসিএলের কোয়ার্টার থেকে বোরহান উদ্দিন বাহারের অর্ধগলিত লাশ  আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার আশুগঞ্জ সার কারখানা কলোনির এফ১/এইচ নাম্বারের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সময়ে ধারনা করা হচ্ছিল যে, উদ্ধার করা লাশটি এই রুমে থাকা কারখানার প্রশাসন/এস্টেট শাখার এলএমএসএস মো. বোরহান উদ্দিনের।

এই ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ ফারুক অজ্ঞাতনামা আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন।
পরে পুলিশি তদন্তে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। ৪ জানুয়ারি তাকে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দেলোয়ার।

দেলোয়ার তার জবানবন্দিতে জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ২০২১ সালের ২৮ ডিসেম্বর বোরহান উদ্দিন বাহারের কাছে বেড়াতে আসেন তিনি। ২৯ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে বোরহান উদ্দিন বাহার ব্যাংকের চেকের কাজ করছিলেন। ভোরে কাজ বন্ধ করার জন্য বলে দেলোয়ার।
এ সময় বোরহান খারাপ আচরণ করলে দেলোয়ার তাকে ধাক্কা দেয়। এতে বোরহান খাটের সঙ্গে ধাক্কা খায়। পরে বোরহান এগিয়ে এলে তাকে আবার ধাক্কা দেওয়া হয়। এতে ঘরের দেওয়ালে সঙ্গে আঘাতে বোরহান মারা যান। বোরহানের মৃত্যু হয়েছে বুঝতে পেরে কম্বল ও কাঁথা দিয়ে মুড়িয়ে দরজায় তালা দিয়ে পালিয়ে যায় দেলোয়ার। তিনি আরো জানান  রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাকে ইতিমধ্যেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর