মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর –
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন করেন নির্বাহী অফিসার তানভীর আহমদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সামছুন্নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও মেলায় অংশ নেয়া স্টল মালিকগন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার স্টল ঘুরে ঘুরে দেখেন।