সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় 

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় অফিসার ইনচার্জের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা ওসি তদন্ত আবু বকর, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ ও দি ফিনান্সিয়াল পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি ড. মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও লোকসমাজ পত্রিকার প্রতিনিধি মো. নাসিরুল ইসলাম, সহ-সভাপতি ইত্তেফাক ও গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সময় ও ডেইলি অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি খান আবু হাসান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রবাহ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোল্যা মিজানুর রহমান, কোষাধ্যক্ষ নিরপেক্ষ ও ডেইলি পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ ও স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মহসিন মোল্যা, সদস্য ও বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এম আর জিন্নাহ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আইয়ুব হোসেন খান, দেশবার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি নেলিন জাফর, বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সাগর ও জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাকিব খান।

এ সময় নবাগত অফিসার ইনচার্জ শাহিন মিয়া বিকাশ প্রতারণা, মাদক, গ্রাম্য কাইজাসহ বিভিন্ন অপরাধের বিষয় আলোচনা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর