সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –

মাগুরায় আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার আঠারো খাদা এলাকার কুন্ডু পাড়ায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনটি চলতি বছরও এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF)-এর সার্বিক তত্ত্বাবধানে এবারে মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাগুরা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর, বরিশাল, যশোর, বাগেরহাট, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বগুড়া ও মিরসরাইসহ দেশের বিভিন্ন জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ মানবিক উদ্যোগটি পরিচালিত হচ্ছে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উপদেষ্টা ও আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মনসুরের ব্যক্তিগত অর্থায়নে। কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন SEF-এর প্রধান নির্বাহী মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, এই কার্যক্রমে কোনো ধরনের চাঁদা বা বাইরের সহযোগিতা গ্রহণ করা হয় না।

কার্যক্রম বাস্তবায়নে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন— মিজানুর রহমান (প্রধান সমন্বয়ক), মৌমিতা কুন্ডু (ডিরেক্টর), রিয়াদ আহমেদ (ডিরেক্টর), রোকসানা (কো-ডিরেক্টর), রোজিনা পারভীন (কো-ডিরেক্টর), পরান কুন্ডু (উপদেষ্টা, মাগুরা) ও ফারজেনা সুলতানা রুনা (কোর মেম্বার)।

উল্লেখ্য, স্মার্ট উদ্যোক্তা ফোরাম (SEF) একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৃক্ষরোপণ, ত্রাণ বিতরণ, সুদমুক্ত ঋণ প্রদান, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর