সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে এক যুবক গুলিবিদ্ধ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা  আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১২/১২) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ রাব্বি (২১) পিতা মোঃ হেলাল মিয়া তার গ্রামের বাড়ি উপজেলা শাহবাজপুর গ্রামে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী  মোঃ বিল্লাল হোসেন জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়,বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় হয়েছে। পিস্তল হাতে  যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লার রেফার করা হয়েছে। স্থানীয় কিছু সূত্র জানায়,পৌরসভার  জমিদার বাড়ি সংলগ্ন  বালুরচরে মাঠে  একটি মারামারির ঘটনার শালীস দরবার চলছিল। সেই সালিশ দরবারে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।শালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে  রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়,

যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়,ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে,প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর