সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ — মাগুরায় এনসিপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মাগুরা জেলা এনসিপির আহ্বায়ক মো. জুয়েল মজুমদারের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নিয়ে মো. রাসেল মজুমদার বলেন, “বিক্ষোভ মিছিল থেকে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রশাসন যদি দ্রুত সময়ের ভেতরে হামলাকারীদের আইনের আওতায় না আনে, তবে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আজাদ বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনতে হবে।”

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি মাগুরা জেলা শাখার আহ্বায়ক মো. জুয়েল মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. আজাদ, মো. কুদ্দুস ও খায়রুল শেখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর