শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
‘’দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস মাগুরার শালিখায় পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে দিনের শুরুতে জাতীয় সংগীত পাঠ করে জাতীয় পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এরপর উপজেলা সদর প্রাঙ্গনে মানববন্ধন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম খারুল আলম৷ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইমুন নিছা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা খাতুন,জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনূর রহমান, ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা মোঃ ওসমান গণী সাঈফী,বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
