সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

৫৫ বছর ধরে বাংলার জনগণকে বোকা বানানো হয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের – শায়খুল হাদিস মামুনুল হক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে গন-সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ-সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস

শায়খুল হাদিস মামুনুল হক বলেন, রক্ত পানি করে দেশের রেমিট্যান্স যুদ্ধারা টাকা পাঠান আর বাংলাদেশ ব্যাংক ডিজিটাল কায়দায় দুনীতি করে বিদেশ টাকা পাঁচার করছে। ৫৫ বছর ধরে যে সরকার ক্ষমতায় এসেছে তারা জনগণের ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। উন্নায়নের নামে তারা বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুনীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

তিনি আরো বলেন, ৭১-২৪ যারা দেশ শাসন করেছে তারা শুধু বিদেশিদের অধিপত্যে বিস্তারে কাজ করেছে। বাংলাদেশের জনগণকে বিলিয়ে দিয়েছে। ভারতের সংবিধানের মূল নীতি বাস্তবায়নের ব্যস্থ ছিল তারা বাংলাদেশকে কোন একটি দেশের অঙ্গরাজ্য বানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্মসাধারন সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, জামায়াতে পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী,  খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন,  মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান,  মাওলানা মুফতি আলাউদ্দিন,  মাওলানা আব্দুল বাছির প্রমুখ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর