মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
আজ বিকাল ৩টায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান।
থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর, সদস্য সচিব লিটু, মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রাসেল, থানা কৃষক দলের আহ্বায়ক বিপ্লব খলিফা, সদস্য সচিব সুজন, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব হেমায়েত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।