সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় দশম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধ ও স্বারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদশা,লিখা মাগুরা সংবাদদাতাঃ

সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে মাগুরার শালিখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে একটি র‍্যালি বের করে উপজেলা গেটসংলগ্ন যশোর-মাগুরা সড়কের আড়পাড়া রাস্তায় মানববন্ধন করেন৷ এসময় বক্তব্য রাখেন, শিক্ষক অরুন চক্রবর্তী,মাহমুদা খাতুন, মফিজুর রহমান শিকদার, সেলায়মান হোসেন,জাহিদুল ইসলাম, আনোয়ারুল কবীর কাজল, গিয়াস উদ্দীন,রুপ কুমার মন্ডল,তানিয়া শারমিন,হাসানুর রহমান,সবুজ আলী সহ আরো অনেকে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। তাই প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর