মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার-যশোর
যশোরের চৌগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কমনায় সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর পৌর লাইট চত্তরে চৌগাছা পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য এ্যাড. মোঃ ইসাহক, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সিনিয়ার সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক অংশ গ্রহন করেন।
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম ও বিএম হাফিজুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম,পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিনসহ পৌর সভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল আলিম।
এ দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যেগে মঙ্গলবার বাদ আসর অনুরুপ দোয়া অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
