সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: ২ প্রতিষ্ঠানে জরিমানা ৬০ হাজার টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –

আজ ০২ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় শালিখা উপজেলার শালিখা টেকের বাজার এলাকায় ভোক্তা অধিকার বিষয়ক অভিযান পরিচালনা করে। সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকির সময় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সবুজ ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ এবং সেগুলোকে কমার্শিয়াল প্যাকেটে লুকিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে ভালো ঔষধের সঙ্গে মেয়াদোত্তীর্ণ এন্টিবায়োটিক মিশিয়ে বিক্রির অভিযোগও প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ও ৫১ ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় আরেকটি প্রতিষ্ঠান মেসার্স রোকন মেডিসিন কর্নারেও একই ধরনের অপরাধ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

দুই প্রতিষ্ঠানকে মোট ৬০,000 টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন অমান্যকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য দোকানেও তদারকি করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বাজারে যেন কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়াতে পারে সে বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে ভোক্তা অধিকার অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর