সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মেহেদী হাসান শিপলু,স্টাফ রিপোর্টার যশোর–
যশোরের চৌগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কমনায় সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর পৌর লাইট চত্তরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়ার সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল,পৌর জামায়াতের সভাপতি আব্দুল খালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দীন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম ও বিএম হাফিজুর রহমান, পাঁচনামনা পৌর জামে মসজিদের ইমাম মাওঃ শাহিনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন, কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর