মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বনি আমিন৷ তিনি আসন্ন বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক এবং শহিদ বুদ্ধিজীবী দিবস জাতির বেদনা বিধুর স্মৃতিচারণ। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ দুই দিবসকে যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রশাসন জানায়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা, বিজয় মেলা, চারু,কারু স্থানীয়দের উৎপাদিত শিল্পপণ্য,পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ শিক্ষার্থীদের জন্য চিত্রাংক প্রতিযোগিতা ও মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা।

সভায় ইউএনও মোঃ বনি আমিন বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি আমাদের অস্তিত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। তাই সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার মাধ্যমে শালিখা উপজেলায় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

সভা শেষে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর