মাগুরা প্রতিনিধি :
মাগুরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু। দোয়া অনুষ্ঠান পরিচালন করেন ক্বারী মাহবুবুর রহমান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনার অনুষ্ঠানে লক্ষাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করে।