সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কমপ্লেক্সে এ ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক,খ এবং গ বিভাগে গজল, কিরাত ও দৌড় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী হিফজ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে  বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার সভাপতি মো. শহিদুল ইসলাম জোয়ার্দার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুমসহ মাদ্রাসার সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর