সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরা জেলার শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার ২৭নভেম্বর  উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না। তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন। এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম  উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, মোঃ সাব্বির হাসান সহকারি কমিশনার ভূমি ৷

কারিগরি আলোচনায় উপজেলা ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত৷ তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড ) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি এ সুবিধা উৎপাদনের ঘাটতি পূরণ করে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর