সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং যৌথ বাহিনীর সদস্যরা।
মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব জানান, মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসাবে আজ জেলায় ড্রাম চিপনি দ্বারা পরিচালিত, মা ব্রিকস, এম আর এস ব্রিকস, স্টার ব্রিকস ভাটায় খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নির্দেশনায় মোবাইলকোট  পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জানা গেছে, বর্তমানে মাগুরা জেলায় ৮০টি অবৈধ ইটভাটা চালু রয়েছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে বৈধ অনুমোদনপ্রাপ্ত ইটভাটার সংখ্যা মাত্র ১০টি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর