সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –

আজ ২৬ নভেম্বর বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে সার-কীটনাশক, বীজ, ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্স–এ মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। সারের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং সারসহ অন্যান্য পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে ব্যর্থতার দায়ে প্রতিষ্ঠানের মালিক বিপ্লব সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১৬,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স খাজুরা স্টোর–এ সারের বিক্রয় ভাউচার সঠিকভাবে প্রদান না করা ও র্যাকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে একই ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

পরে মেসার্স সাহা ফার্মেসিতে অভিযানে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল কমার্শিয়াল প্যাকেটে লুকিয়ে বিক্রয় এবং অস্বাস্থ্যকরভাবে ওষুধ সংরক্ষণের দায়ে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

মোট ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকারবিরোধী নানা অপরাধে মোট ৪১,০০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অন্যান্য পণ্যের দোকানগুলো তদারকি করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর