সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি-

মাগুরার শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বুধবার সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক পুষ্পেন কুমার শিকদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডা. নুরুল্লাহ, থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা, ভেটেরিনারি সার্জন ডা. সুশান্ত চন্দ্র  রায়, শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, পল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আবু দাউদ, খামারিদের পক্ষে আবদুর রাজ্জাক প্রমুখ।

প্রদর্শনীতে পোষা প্রাণী, পশুপাখি, পোল্ট্রি ও ডেইরি এই ৪ টি ক্যাটাগরিতে ৩০টি স্টলে খামারিগণ তাদের প্রাণি প্রদর্শন করেন । প্রদর্শনীতে দুম্বা প্রদর্শন করে দর্শকদের আকৃষ্ট করেন এক খামারি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঔষধ কোম্পানির প্রতিনিধি ও খামারিগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী খামারিদের মাঝে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর