সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা শালিখা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে৷ উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিট এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় সাব ডিলার ইউনিট এর ব্যানারে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে মানববন্ধন শেষে এক র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা শহর আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে অংশ নেয় উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা। উক্ত মানববন্ধনে সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক  সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজীৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার,সদস্য মোল্লা মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে।

সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। নির্দিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বেন। এসময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবি জানান। উপদেষ্টা জুলফিকার আলি বিশ্বাস বলেন আমাদের সকল খুচরা সার ব্যাবসায়ীদের কৃষকদের কাছে লক্ষ লক্ষ টাকার সার বাকি বিক্রি করা হয়। আমাদের সার বিক্রি বন্ধ করা হলে এই টাকা আমরা আর পাবোনা৷ আমরা রাস্তায় বসে যাবো।তাই সরকারের কাছে দাবি প্রয়োজনে নতুন নীতিমালায় আমাদের সার বিক্রি অনুমতি দেয়া হোক।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর