মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে হিন্দু সম্প্রদায়ের জনসভা
প্রকাশের সময় :
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
৮৬
বার পঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে শালিখা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে হাজারো হিন্দু নারী-পুরুষের অংশগ্রহণে জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নির্যাতিত জননেতা, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
মাগুরা-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নিতাই রায় চৌধুরী। তবে সেই সিদ্ধান্তের বিপরীতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশ কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে এই জনসমাবেশ আয়োজন করে।
সমাবেশে ঢোল-ডগর বাজিয়ে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন জানানোর মাধ্যমে প্রমাণ করেছে—মাগুরা-২ আসনে হিন্দু সম্প্রদায়ের প্রত্যাশিত প্রার্থী কাজী সালিমুল হক কামাল।