সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আবারো শ্রীপুর প্যানিক এ্যাটাকে আমতৈল গার্মেন্টসের অর্ধশতাধিক নারী কর্মি হাসপাতালে

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মহসিন মোল্যা,  শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শুক্রবারের ভূমিকম্প অনুভুত হওয়ার পর শনিবার মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল স্টাইলস্মিথ সান এ্যাপারলেস্ গার্মেন্টস কর্মীদের মধ্যে ভয়-আতঙ্ক কাটেনি। শনিবার সকালেও প্যানিক এ্যাটাকে আক্রান্ত হয়ে গার্মেন্টেসের অর্ধশতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়ে। এ সময় অনেক নারী ও পুরুষ কর্মীর মাথা ঘোরা ও বমি শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় রোগী ও রোগীর স্বজনদের চাপে দায়িত্বে থাকা চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের চিৎিকিসা দিতে হিমহিম খেতে হয়।

অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ৭২ জন। এদের মধ্যে অধিকাংশ গার্মেস্টস কর্মী প্রাথমকি চিকিৎসা নিয়ে হাসপতাল ছেড়ে গেছেন। বেশ কয়েকজন রোগীকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপতালে ভর্তি করেছেন রোগীর স্বজনরা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, গতকালের মত আজও আমতৈল স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস্ গার্মেন্টসের বেশ কিছু কর্মী প্যানিক এ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে আসে। তাদের অনেকের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর