সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজিবি’র পৃথক অভিযান: বিপুল ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবির সরাইল ব্যাটালিয়ন। ২০ নভেম্বর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন জানায়, সিলেট থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশী চালিয়ে ২ হাজার ১৫৫ পিস ভারতীয় সাবান ও ১৬ হাজার ৬৮০ পিস ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছানিপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ইয়াবা এবং ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার সিজারমূল্য ৬ লাখ ২৭ হাজার টাকা।

এ ছাড়া, বিজয়নগরের ইকরতলী এলাকায় ফাঁদ পেতে পরিচালিত অভিযানে সীমান্ত দিক থেকে আসা তিনটি মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে বিজিবি মোটরসাইকেলগুলো জব্দ করে। জব্দকৃত মোটরসাইকেলের মূল্য ১৬ লাখ টাকা এবং সেগুলো পরবর্তীতে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।

তদুপরি, আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আলাদা অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, দেশ ও জাতির সুরক্ষায় সীমান্ত এলাকায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর