সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়িত রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় মাগুরায় জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে ( ১৯ নভেম্বর) সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার। কর্মশালায় জেলার সরকারি-বেসরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা, পুষ্টিবিদ, মাঠকর্মী এবং বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আরইএলআই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এসডিএফ জেলা কার্যালয়, মাগুরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর