সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে চাঁন মিয়া হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন 

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের  সাবেক মেম্বার চাঁন মিয়া হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমতলী বাজারে  মেঘনা ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে আজম খান।
লিখিত বক্তব্যে নিহত চাঁন মিয়ার ছেলে আজম খান অভিযোগ করে বলেন, কৃষি জমিতে যাতায়াতের  রাস্তা নিয়ে বিরোধের জেরে তার পিতাকে পিটিয়ে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার পিতা চাঁন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় নিহতের ছেলে বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এখন পর্যন্ত মামলায় দেওয়া নামীয় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনী পুলিশ।

মামলার কোন আসামী গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার দিশেহারা।  এদিকে হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামীরা ষড়যন্ত্রমূলক একটি সাজানো মানববন্ধন করে এলাকায় বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে  বলে অভিযোগ সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলেন।  এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে বলে ও  অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে নিহতের ছেলে আজম খাঁন তার পিতা হত্যার আসামীদের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর