মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান বলেছেন, জনগণের অধিকার, মৌলিক অধিকার জবাবদিহিমূলক সরকার গঠনে নির্বাচনের কোন বিকল্প নেই। সেই প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দ্রুত নির্বাচন। সেই নির্বাচনের মধ্যদিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
সেলিমা রহমান রহমান নারীদের উদ্দেশ্যে আরও বলেন, বিগত সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিলো। সে ভোটাধিকার ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমান। আর সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হলে ধানের শীষে ভোট দিয়ে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করতে হবে।
রবিবার সকাল ১০ টায় মাগুরার মহম্মদপুর শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে ও বিকেল ৪ টায় শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’- বিষয়ক এ নারী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী।
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী, এ্যাড. রোকনুজ্জামান চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান, সামসুর রহমান, মনিরুজ্জামানন চটলেট, মোতালেব শিকদার, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাঈমুর আলী মৃধা প্রমুখ।
সমাবেশকে কেন্দ্র করে মাগুরা-২ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে সকাল হতে মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই পুরো সমাবেশ স্থল হাজার হাজার নারীতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


