সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ইসলামকে একবার ভোট দিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি – মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাধারণ ভোটারদের উদেশ্য করে বলেন, ধানের শীষ, নৌকা, নাঙল সবাই আপনাদের ভোটে বিজয়ী হয়ে তারা পরীক্ষায় ফেল করেছে। ইসলামকে একবার ভোট দিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি। বিগত সরকারের আমলে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে। ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে মেধাবী ছাত্র দায়িত্ব নেবে সরকার। সকল ধর্মের শান্তি প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো কোন বিকল্প নেই। সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র ইসলামী দলগুলো। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে চুরি ডাকাতি খুন চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলার শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ প্রধান অতিথি বক্তব্যকালে তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ভিন্ন ধর্মের লোকজন আমাদের ভোট দেবে কারন ইসলামী দলগুলো ক্ষমতা গেলে তারা নিরাপত্তা ও শান্তিতে বসবাস করতে পারবে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোন দলে নেতা কর্মীদের হয়রানি না করা হয় প্রশাসনকে জোর দাবী জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নিয়াজুল করীম, মুফতি আশরাফুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামী পৌর শাখার আমির আব্দুল হালিম, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, পৌর সভাপতি রাইখান উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর