সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায়  সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত  ৩৭ পরিবারের মাঝে ১ কোটি ৬১ লাখ টাকার চেক বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
মাগুরায়  বিআরটিএ ট্রাস্টি বোর্ড  কর্তৃক মাগুরা ও ঝিনেইদহ জেলার সংগঠিত  সড়ক দুর্ঘটনায়  ৩৭ জন নিহত ও আহত  ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ১ কোটিন৬১ লাখ টাকার  চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ জেলার ২৯ জন্য এবং মাগুরা জেলার ১৮ জন্য রয়েছে।
শুক্রবার  সকাল ১১ টায় জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে  বিআরটিএ মাগুরা ও জেলা প্রশাসন। অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহাম্মেদ প্রধান অতিথি থেকে  আহত ও নিহত  পরিবারের হাতে চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বিআরটিএ খুলনা বিভাগের সহকারি পরিচালক জিয়াউল হাসান, ঝিনাইদহ  বিআরটিএ সহকারি পরিচালক  লিটন বিশ্বাস, মাগুরা বিআরটিএ সহকারি  পরিচালক কেশব কুমার দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা, জেলা ট্রাক মালিক সমিতির  সভাপতি  কাজল মিয়া ও জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা  ফুরকানুল হামিদ  প্রমুখ।
অনুষ্ঠানে  দুইটি ক্যাটাগরিতে  ১ কোটি ৬১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে নিহতের পরিবারের মাঝে  ৫ লক্ষ টাকা, আহত পটিবারের মাঝে ৩ লক্ষ ও  ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।  অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে   নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর