আলী হোসেন,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :
বিজয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অফিসার জান্নাত সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, ,যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক রেজাউল করিম, বুখেরাতুল তহসিন,তুকে রাতুল তারিফা, তানিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আফরোজা আফরিন।