মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর
জিআই পন্য খেজুরের রস ও গুড় সংগ্রহের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন চৌগাছার গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে গাছ তোলা চাচ দেয়া এবং নলি বসানোর কাজ প্রায় শেষের দিকে।
গতকাল রোববার দুপুরে খেজুর গাছ টাকা কার্যক্রমের আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাতিবিলি ইউনিয়নের হয়াতপুর গ্রামে গাছ কাটার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সহ সভাপতি পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ঠ এলাকার গাছিরা উপস্থিত ছিলেন।
