সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ফ্রেশ সিরামিকস-এর উদ্যোগে “নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যা” অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা:

যে সব মানুষের সুনিপুণ দক্ষতা ও অভিজ্ঞতার ছোঁয়ায় একটি স্বপ্নের স্থাপনার অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে, সেই সব নান্দনিকতার কারিগরদের সম্মান জানাতে ফ্রেশ সিরামিকস-এর উদ্যোগে আয়োজন করা হয় “নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যা ২০২৫”। শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় মাগুরা জেলা অডিটরিয়াম, নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় এ বর্ণিল আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কারিগরদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অডিটরিয়াম।
ফ্রেশ সিরামিকস-এর পক্ষে বক্তারা বলেন
“আপনারা যারা অনেক কষ্ট করে আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমরা জানি ঘরের প্রতিটি দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায় টাইলস স্থাপনার মাধ্যমে। আপনারা সেই শৈল্পিকতা ও নান্দনিকতা ফুটিয়ে তুলছেন আপনাদের সুনিপুণ দক্ষতায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রেশ সিরামিকস-এর ম্যানেজার (সেলস) মোঃ মিজানুর রহমান বিপ্লব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মোঃ মেহেদি হাসান, এক্সিকিউটিভ (সেলস) মোঃ জাহাঙ্গীর আলম, এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর অডিট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ শাখাওয়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকস-এর সম্মানিত ডিলার “টাইলস সেন্টার”-এর স্বত্বাধিকারী মোঃ আকরাম হোসেন।
অনুষ্ঠানে ফ্রেশ সিরামিকস-এর পক্ষ থেকে জানানো হয়— আধুনিক ডিজাইন ও গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সর্বদা একযোগে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা টাইলস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ —
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বিশ্বাস,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
এবং সভাপতি মোঃ বিপ্লব সরদার।
আলোচনা পর্বে ফ্রেশ সিরামিকস কর্তৃপক্ষ কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান,
“আপনাদের মতো পরিশ্রমী নান্দনিকতার কারিগরদের হাতেই সৌন্দর্যের রূপ ধারণ করে। আপনাদের শ্রমই আমাদের প্রেরণা।”
অনুষ্ঠানের শেষ ভাগে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আড্ডা ও আনন্দে মুখর এই বর্ণিল সন্ধ্যা পরিণত হয় কারিগর ও অতিথিদের এক প্রাণের মিলনমেলায়।
ফ্রেশ সিরামিকস “নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যা ২০২৫” — মাগুরার শিল্পপ্রেমী সমাজে এক স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর