শফিকুল ইসলাম শফিক, মাগুরা ;-
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাগুরায় বর্ণাঢ্য রেলী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগোষ্ট) দুপুরে মাগুরা শহরের ভায়না মোড়স্থ বিএনপি অফিস থেকে শহরে বর্ণাঢ্য রেলি বের করে মাগুরা স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের জেলা সভাপতি আশরাফুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক গোলাম জাহিদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি শহরের কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বাদ্যযন্ত্রের সাথে কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মোঃ আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কিজিল হাসান খান, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।