শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় ৫৪ তম সমবায় দিবস উদযাপন হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জাতীয় পতাকা এবং সমবায়ী পতাকা উত্তোল করা হয়৷ আজ শনিবার সকাল ১০টায় শোভাযাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে যশোর-মাগুরা সড়ক প্রদক্ষিণ করে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।এর পর সেখানে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসনাত৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা
জামায়াতের সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট,ইসলামী আন্দোলন বাংলাদেশের শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গণি সাঈফী প্রমুখ।