সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছাত্রশিবিরের ডাস্টবিন স্থাপন 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও ডিপার্টমেন্ট ভিত্তিক ২১ টি ডাস্টবিন স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক, অফিস সম্পাদক ইমামুল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহদী বিন কামাল, সেক্রেটারি মো. লিমন মিয়াসহ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর