সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় নবাগত নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোরঃ

যশোরের চৌগাছা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শাহীনুর আক্তার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রেস ও মিডিয়ার সদস্য এবং বিভিন্ন অংশীদারদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শাহিনুর আক্তার। উপজেলা সমাজসেবা অফিসার মেহেদি হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি)ও পৌর প্রশাসক তাসমিন জাহান, উপজেলা জামায়াতের আমীর মাও.মোঃ গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাছান, পৌর বিএনপি সাধারন সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল অহম্মেদ, পৌর জামায়াত নেতা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধ ওয়াজেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা রুহুল আমিন,ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি আনিচুর রহমান, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক মুকুরুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের আবহয়ক আব্দুল মান্নান, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইয়াসিন আলী প্রমুখ।
নবাগত নির্বাহী অফিসার সকলের কথা গুরুত্ব সহকারে শোনেন এবং তিনি সকলের উদ্যেশে বলেন, আমি এই উপজেলাতে একারেই নতুন। উপজেলার সার্বিক বিষয়ে সকলের সহযোগীতা প্রয়োজন। আপনাদের সুচিন্তিত মতামতকে গুরুত্ব দিয়ে এজনপদের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা একসাথে কাজ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর