সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছার সাংবাদিকদের সাথে নতুন নির্বাহী অফিসারের সৌজন্য স্বাক্ষাত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোরঃ
যশোরের চৌগাছার নবাগত নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে নির্বাহী অফিষারের কার্যালয়ে স্বাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব ও দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছার স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর নেতৃত্বে সাংবাদিক নেতারা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছালে নবাগত নির্বাহী অফিসার সকলকে স্বাগত জানান। সাংবাদিক নেতৃবৃন্দ এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তায়ক কর্মকর্তা সামছুন্নাহার, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, শাহিন সোহেল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর