সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখা মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাগুরা জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফুরকানুল হামিদ ফুরকান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল রহমান জিহাদ, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুকুলসহ সংগঠনের ৪২ জন সদস্য।
অংশগ্রহণকারীরা বলেন,
“আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে নীরব থাকবো না—ন্যায়ের তরে রাস্তায় নামবো।”তাদের প্রধান দাবিসমূহ হলো:
১. সড়ক পরিবহন আইন-২০১৮ এর পঞ্চম অধ্যায়ের ধারা ৩১(১) অনুযায়ী রুট পারমিট ছাড়াই অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিক নিবন্ধন দিতে হবে।
২. অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ট্রাফিক আইন মামলা প্রদান কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে।
৩. অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে মাইক্রোবাসের ট্যাক্স ও AIT নেওয়া বন্ধ করতে হবে।
৪. “ভাড়া চালিত নয়” মর্মে নিবন্ধিত অ্যাম্বুলেন্সকে অবৈধ ঘোষণা করা যাবে না।
মানববন্ধন শেষে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,
“অ্যাম্বুলেন্স জনগণের জীবনরক্ষার বাহন। এটি বাণিজ্যিক যান নয়, তাই এর ওপর মাইক্রোবাসের মতো ট্যাক্স বা ট্রাফিক মামলা আরোপ অযৌক্তিক। সরকারের উচিত এই সেবাখাতকে টিকিয়ে রাখতে সহায়ক নীতি গ্রহণ করা।”
অনুলিপি প্রদান করা হয় মাগুরা জেলার পুলিশ সুপার ও সহকারী পরিচালক (বিআরটিএ)-এর নিকট।
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা জানান, সরকারের কাছে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছেন। তবে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর